ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় স্পিডবোট-ট্রলার সংঘর্ষ, যুবদল নেতা নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৯, ২ নভেম্বর ২০২৪
মেঘনায় স্পিডবোট-ট্রলার সংঘর্ষ, যুবদল নেতা নিহত
ছবিতে শান্ত আহমেদ

মুন্সীগঞ্জ সদরের মেঘনা নদীতে স্পিডবোট-ট্রলারের সংঘর্ষে শান্ত আহমেদ নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। 

শুক্রবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে আধারা ইউনিয়নের জাজিরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শান্ত আহমেদ চরকেওয়ার ইউনিয়নের উত্তর চরমশুরা এলাকার বোরহান সরকারের ছেলে। 

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা স্পিডবোটের সাথে জাজিরা এলাকায় একটি ট্রলারের সংঘর্ষ হয়। এ সময় সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শান্ত আহমেদ গুরুতর আহত হন। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত আড়াইটার দিকে মারা যান তিনি। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। 

এদিকে ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে নিহত যুবদল নেতার পরিবার। তিনি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!