ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩১, ১ নভেম্বর ২০২৪
হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক -ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় শায়েস্তাগঞ্জের নূরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসচালক রাজু মিয়া (৩৫) ও ট্রাকচালক আজিজুল হক (৪০)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম জানান, ঢাকা থেকে সিলেটগামী মিতালি পরিবহনের একটি বাস অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্র‍ুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠান। এর মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে সিলেট পাঠানো হয়েছে।

Advertisement

ওসি আরো বলেন, নিহতদের পুরো পরিচয় শনাক্তে কাজ করছেন তারা।

দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় ৩ ঘণ্টার বেশি যান চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কের দুই পাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!