ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত ২

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৬, ৩১ অক্টোবর ২০২৪
সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত ২
মোহনপুর থানা -ফাইল ফটো

রাজশাহীর মোহনপুরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ভটভটির সংঘর্ষে সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সইপাড়া এলাকার রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের মমতাজুল ইসলামের ছেলে মো. পলাশ (২১) ও রানীনগরের তালিমপুর গ্রামের মৃত তোতা হাজির ছেলে আব্দুল কুদ্দুস (৪০)। এদের মধ্যে পলাশ সেনাবাহিনীর সৈনিক ও আব্দুল কুদ্দুস মসজিদের ইমাম। তারা ‍দুইজন সিএনজির যাত্রী ছিলেন।

মোহনপুর থানা পুলিশ জানায়, পলাশ ও কুদ্দুস দুইজন সিএনজিযোগে রাজশাহী থেকে নওগাঁর উদ্দেশে রওনা হন। তাদের বহনকৃত সিএনজিটি বাকশিমইল ইউনিয়নের সইপাড়া গ্রামস্থ মেডিকেল গেট থেকে আনুমানিক ১০০ গজ উত্তরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভটভটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা পলাশের মাথায়, ডান হাতে, মুখে ও ডান পায়ে এবং মো. আব্দুল কুদ্দুসের মাথায়, ডান হাতে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দুর্ঘটনার সঙ্গে জড়িত ভটভটির চালককে আটক কর‍া হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!