ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, রোগী ভর্তিতে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৫, ২৯ অক্টোবর ২০২৪
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, রোগী ভর্তিতে রেকর্ড
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। একই সময়ে আক্রান্ত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছেন রেকর্ড ১ হাজার ৩১২ জন। 

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৮৬ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ৪২০ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।

Advertisement

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৯৫০ জন, বাকি ২ হাজার ৬৬ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!