ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফ্যাক্টরির ভেতরেই শ্রমিকদের অবস্থান

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৪, ৩১ অক্টোবর ২০২৪
ফ্যাক্টরির ভেতরেই শ্রমিকদের অবস্থান
ফাইল ফটো

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন চেরাগআলী এলাকায় ফেমাস পেইন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড বন্ধের সিদ্ধান্ত নেয়ায় পাওনাদির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।

বুধবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে এ অবস্থান কর্মসূচি করেন তিনি। 

জানা যায়, ফ্যাক্টরিতে কাজের অর্ডার কম এবং আর্থিক সংকটের কারণে কাঁচামাল আমদানি না থাকায় মালিকপক্ষের ফ্যাক্টরি চালানো সম্ভব হচ্ছে না বলে জানা যায়। এ কারণে ফ্যাক্টরিটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ওই কারখানার মালিকপক্ষ কর্মরত শ্রমিকদের আইন অনুযায়ী সার্ভিস বেনিফিট না দিয়ে গড় হারে কিছু টাকা প্রদান করে শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়। এ কারণে শ্রমিকরা তাদের ন্যায্য আইনগত পাওনাদির দাবিতে ফ্যাক্টরিতে অবস্থান নেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!