ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আবাসিক হোটেল থেকে আওয়ামী লীগ নেতা ডালিম গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৬, ২৮ অক্টোবর ২০২৪
আবাসিক হোটেল থেকে আওয়ামী লীগ নেতা ডালিম গ্রেফতার
গ্রেফতারকৃত শাহনেওয়াজ ডালিম

সাতক্ষীরার আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাজরা ইউপির সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত পৌনে ২টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার সীমান্ত হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহনেওয়াজ ডালিম সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের মৃত মোজাহার সরদারের ছেলে। তিনি আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউপির তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

Advertisement

আশাশুনি থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার সীমান্ত হোটেলে অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!