ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনদুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণের দোকান লুট

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৪, ২৮ অক্টোবর ২০২৪
দিনদুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণের দোকান লুট
দত্ত জুয়েলার্স। ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা কালিবাড়ী বাজারেরদত্ত জুয়েলার্সে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা নগদ ২ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। তবে পুলিশ এ ঘটনায় ফুলতলা এলাকা থেকে একজনকে আটক করেছে।

দত্ত জুয়েলার্সের মালিক উত্তম দত্ত জানান, ৪ জন ব্যক্তি তার সোনার দোকানে প্রবেশ করে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ও হাতে পিস্তল এবং চা পাতি ছিল। দোকানে ঢুকে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে গ্লাস ভেঙে ৫ ভরি সোনা ও নগদ ২ লাখ টাকা নিয়ে যায়।

দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, ৪ জন ব্যক্তি একটি মাইক্রোবাসযোগে মহেশ্বরপাশা কালিবাড়ী বাজারে প্রবেশ করে। এ সময়ে তারা ওই বাজারের দত্ত জুলেয়ার্সে গিয়ে দোকান মালিক উত্তম দত্তকে জিম্মি করে নগদ ২ লাখ ও ৫ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনা শুনে ওই মাইক্রোর পিছু নেয়। ঘটনাস্থল থেকে ৩ জন পালিয়ে গেলেও পুলিশ একজনা ও মাইক্রোবাস ফুলতলা থেকে উদ্ধার করে। পুলিশ আটক হওয়া ব্যক্তি ও মাইক্রো নিয়ে থানার পথে। দস্যুতার সময়ে তারা কালিবাড়ী বাজারে কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়।

Advertisement

তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!