ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়িতে ২৭ লাখ টাকার ইয়াবা মজুদ, ধরল র‍্যাব

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৯, ২৭ অক্টোবর ২০২৪
বাড়িতে ২৭ লাখ টাকার ইয়াবা মজুদ, ধরল র‍্যাব
২৭ লাখ টাকার ইয়াবাসহ জিয়া উদ্দিন গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরের চকবাজার থানার ডিসি রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৭ লাখ টাকার ইয়াবাসহ জিয়া উদ্দিন নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (২৭ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ-উল-আলম। এর আগে, শনিবার (২৬ অক্টোবর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জিয়া উদ্দিন কক্সবাজারের পেকুয়া থানার হরিনাবাড়ি এলাকার রশিদ আহমদের ছেলে।

Advertisement

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ-উল-আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে ডিসি রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৯ হাজার ১০০ ইয়াবাসহ জিয়া উদ্দিনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৭ লাখ ৩০ হাজার টাকা। 

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জিয়া উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছিলেন তিনি।

র‍্যাবের এ কর্মকর্তা আরো বলেন, জিয়া উদ্দিনের বিরুদ্ধে রামু, পেকুয়া ও বগুড়া সদর থানায় মাদকদ্রব্য সংক্রান্ত তিনটি মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!