ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
ঘূর্ণিঝড় ডানা

হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২০, ২৪ অক্টোবর ২০২৪
হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ
ফাইল ফটো

পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘ডানা’য় পরিণত হয়েছে। এর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ধাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টা থেকে উপজেলা প্রশাসনের নির্দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চাকমা বলেন, ৩ নম্বর হুঁশিয়ারি সংকেত চলার সঙ্গে সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ রাখতে বলা আছে। একই সঙ্গে মাছ ধরার নৌকাগুলোকে সতর্কতার সঙ্গে চলতে বলা হয়েছে।

Advertisement

অপরদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার বেলা ১১টার পর থেকে নোয়াখালীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়। তবে দুপুরের পর থেকে বৃষ্টি না হলেও আবহাওয়া গুমোট রয়েছে। 

জেলা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আরজুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলাতে ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে। এ কারণে ৩ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!