জানা গেছে, জাকারিয়া হোসেন (২৫) নামে এক যুবক যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদের কার্যালয়ে প্রবেশ করে হাসপাতালের এক্স-রে মেশিন সম্পর্কিত আলাপ শুরু করে পারস্পরিক কথোপকথন রেকর্ড ও ভিডিও শুরু করেন। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক তার সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে জাকারিয়া হোসেন নিজেকে যশোর সরকারি এমএম কলেজের ডিগ্রি ফাইনাল ইয়ারের শিক্ষার্থী পরিচয় দেন এবং তত্ত্বাবধায়কের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ শুরু করে। একপর্যায়ে তত্ত্বাবধায়কের টেবিলে আঘাত করে গ্লাস ভেঙে ফেলেন।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি যশোর কোতোয়ালী মডেল থানায় অবহিত করলে পুলিশ এসে জাকারিয়া হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।
.png)