বুধবার (২৩ অক্টোবর) বিকেলে র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা কলারোয়া থানাধীন কেড়াগাছি ইউনিয়নের বাকসা মাঠ সংলগ্ন ইটের দেয়াল বেষ্টিত টংঘর এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহ ইউনিয়নের হাওলখালী গ্রামের মোজাম্মেল হক মোড়লের ছেলে নাজমুল মোড়লকে আটক করে। এ সময় তার দেওয়া তথ্যমতে একটি দেশীয় ওয়ান শুটার গান ও এক কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
.png)
উদ্ধারকৃত অস্ত্র ও গাঁজাসহ তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।