ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোটালীপাড়ায় এই প্রথম প্রকাশ্যে এলো জামায়েত ইসলামী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২২, ১৯ অক্টোবর ২০২৪
কোটালীপাড়ায় এই প্রথম প্রকাশ্যে এলো জামায়েত ইসলামী
কোটালীপাড়ায় জামায়েত ইসলামীর সমাবেশ। ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ওলামা সমাবেশের মধ্যে দিয়ে এই প্রথম প্রকাশ্যে এলো জামায়েত ইসলামী।

শনিবার জামায়েত ইসলামীর কোটালীপাড়া শাখার উদ্যোগে উপজেলার রাধাগঞ্জ সার্বজনীন দাখিল মাদরাসার হলরুমে এ ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়েত ইসলামীর কোটালীপাড়া উপজেলা শাখার আমির মো. ছোলায়মান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কোরআনের সভাপতি হযরত মাওলানা আব্দুল হামিদ, জামায়েত ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আমির প্রফেসর রেজাউল করিম, কোটালীপাড়া জামায়েত ইসলামীর সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বক্তব্য রাখেন।

Advertisement

সমাবেশে কোটালীপাড়া উপজেলার ৫ শতাধিক ওলামা অংশ নেন।

জামায়েত ইসলামীর কোটালীপাড়া উপজেলা শাখার আমির ছোলায়মান গাজী বলেন, এতদিন আমরা প্রকাশ্যে সভা সমাবেশ না করতে পারলেও আমাদের দলীয় কর্মকাণ্ড অব্যাহত ছিলো। এখন থেকে আমরা প্রকাশ্যে আমাদের সভা সমাবেশ চালিয়ে যাবো।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!