ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহাসড়ক অবরোধ তুলে নিলেন শ্রমিকরা 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৬, ১৯ অক্টোবর ২০২৪
মহাসড়ক অবরোধ তুলে নিলেন শ্রমিকরা 
ফাইল ফটো

সেপ্টেম্বর মাসের বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। 

শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন তারা। 

জানা যায়, সকালে সেপ্টেম্বর মাসের বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় লেন অবরোধ করেন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় সেনাবহিনী। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে ঘটনাস্থলে রয়েছে শিল্প পুলিশ ও সেনাবহিনী।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!