ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩১, ১৯ অক্টোবর ২০২৪
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ বিক্ষোভ করেছেন রোর ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা।

শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লিবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে সকালে উপজেলার কাঠালী এলাকায় অবস্থিত রোর ফ্যাশনের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লিবিদ্যুৎ এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে যায় এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে। পরে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নিজ নিজ বাসায় চলে যান শ্রমিকরা। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!