নিখোঁজ হওয়া পর্যটকের নাম আলী হোসেন। তিনি জনতা ব্যাংকের করপোরেট শাখায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ছুটির দিন থাকায় হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যক্তিরা বিলাসী হাউসবোট দিয়ে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়েছিলেন। পরে টাঙ্গুয়ার সৌন্দর্য আরো কাছ থেকে উপভোগ করার জন্য হাউসবোট থেকে নেমে ছোট নৌকা দিয়ে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান কয়েকজন ব্যাংক কর্মকর্তা। এ সময় লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে নেমে ছবি উঠানোর একপর্যায়ে ডুবে নিখোঁজ হন আলী হোসেন।
.png)
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, টাঙ্গুয়ার হাওরে পানিতে নেমে ছবি তুলতে ও গোসল করতে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।