মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের ভাইয়ের খোঁজ চেয়ে সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার ভাই তৌহিদুল ইসলাম মাদরাসায় পড়াশোনা করত। সেখানে পড়াশোনায় অনিয়মিত হওয়ায় প্রায় এক বছর আগে পড়াশোনা ছেড়ে ঢাকায় সিদ্দিক বাজারে ভাইয়ার সঙ্গে ব্যবসায়ী প্রতিষ্ঠান যোগ দেয়। গত ৫ অক্টোবর দুপুরে ভাইয়ার কাছে থেকে আমার সঙ্গে ক্যাম্পাসে দেখা করে সিরাত মাহফিলে যায়। তারপর থেকে আর আমার ভাইয়ের খোঁজ মেলেনি।
.png)
নিখোঁজ তৌহিদুল ইসলামের ঠিকানা ও শরীরের বর্ণনা দিয়ে নাহিদ বলেন, তার উচ্চতা ৫.৭', গায়ের রং ফরসা, মাথার চুল ছোট। হারানোর সময় তার পড়নে সাদা গেঞ্জি ও কালো ট্রাউজার ছিল। তার স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে।
হারানোর পর শাহবাগ থানায় জিডি করা হলেও এখন পর্যন্ত কোনো ছোট ভাইয়ের হদিস মেলেনি বলে জানান ঢাবির এই শিক্ষার্থী।