মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম তাসকিনুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ২০১৩ সালে সংঘটিত এই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া ডিবি পুলিশের এসআই জিয়াউর রহমান জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
.png)
বগুড়া আদালত পরিদর্শক মোসাদ্দেক হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ জানুয়ারি বগুড়া শহরের ফুলবাড়ি ভান্ডারি স্কুলের সামনে বগুড়া সরকারি আজিজুল হক কলেজছাত্র আবু রুহানীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।