ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কেয়া গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৬, ১৫ অক্টোবর ২০২৪
কেয়া গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কোনাবাড়ি শিল্প এলাকায় কেয়া গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার কর্মবিরতি পালন করেছেন। প্রতিদিনের মতো ভোর ৬টার দিকে কাজ শুরু করতে কারখানায় যোগ দিলেও কিছুক্ষণের মধ্যেই শ্রমিকরা কাজ বন্ধ করে প্রতিবাদ শুরু করেন।

কেয়া কসমেটিকসের শ্রমিকরাও পরে এই আন্দোলনে যুক্ত হন এবং সকাল বাড়ার সঙ্গে সঙ্গেই আন্দোলন উত্তেজনাপূর্ণ আকার ধারণ করে।

শ্রমিকদের দাবির প্রেক্ষিতে, কেয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর খালেক পাঠান দ্রুত পদক্ষেপ নেন এবং কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শ্রমিকরাসহ আলোচনায় বসেন। তিনি শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, বকেয়া বেতন দ্রুত পরিশোধ করা হবে। আপনারা শান্ত থাকুন এবং কাজে ফিরে যান।

তিনি আরও জানান, প্রতিষ্ঠান শ্রমিকদের প্রাপ্য নিয়ে সচেতন আছে এবং যথাসময়ে সমস্যার সমাধান করা হবে।

কেয়া গ্রুপের স্পিনিং বিভাগের শ্রমিক সোহেল মিয়া জানান, স্পিনিং বিভাগ প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। আমাদের গার্মেন্টস ও কসমেটিকস বিভাগে কাজ করানো হয়েছে কিন্তু গত দুই মাস ধরে বেতন পাওয়া যাচ্ছে না। পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে, তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি। 

আন্দোলনরত শ্রমিকরা আরও বলেন, বকেয়া বেতন না পাওয়ায় তাদের জীবনযাপন ব্যাহত হচ্ছে এবং তারা দ্রুত বেতন পরিশোধের দাবি জানান। আন্দোলনের সময় উত্তেজনা ছড়ালেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রশাসনিক কর্মকর্তা এস এম সুমন জানান, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন দেওয়া হয় কিন্তু চলতি মাসে বিলম্ব হওয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। কারখানার মালিক তাদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন এবং পরবর্তীতে শ্রমিকরা আবার কাজে ফিরে যায়। 

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শ্রমিকদের দাবির প্রতি সহানুভূতিশীল থাকলেও সমস্যার দ্রুত সমাধানের জন্য আলোচনা অব্যাহত রেখেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গাজীপুর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!