মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে প্রকাশিত ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল।
তিনি জানান, এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৬৯৮ জন। এর মধ্যে ছেলে ২ হাজার ৮৬৯ ও মেয়ে ৩ হাজার ৮২৯ জন। এবারও জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে।
.png)
এ বছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ৮৩ হাজার ১৬৫ জন। এর মধ্যে পাস করেছে ৭১ হাজার ১২ জন। পাসকৃতদের মধ্যে ৩৩ হাজার ৮১১ জন ছেলে ও ৪৯ হাজার ৩৫৪ জন মেয়ে।
জেলাভিত্তিক ফলাফলে এগিয়ে আছে সিলেট। এ বছর সিলেটে ৩১ হাজার ৫০৬ জন, হবিগঞ্জে ১২ হাজার ৫২২ জন, মৌলভীবাজারে ১৩ হাজার ৩৩২ জন এবং সুনামগঞ্জে ১৩ হাজার ৬৫২ জন শিক্ষার্থী পাস করেছেন।