ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ: পাস করেছেন শহিদ আবু সাঈদ

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৯, ১৪ অক্টোবর ২০২৪
শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ: পাস করেছেন শহিদ আবু সাঈদ
নিবন্ধন পরীক্ষার লিখিত ফলাফল (বামে), শহিদ আবু সাঈদ। ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাস করেছেন। সোমবার বিকেলে এনটিআরসিএর ওয়েবসাইটে নিবন্ধন পরীক্ষার লিখিত ফলাফল প্রকাশ করা হয়। ঘোষিত ফলাফলে দেখা গেছে, আবু সাঈদ ইবতেদায়ি সহকারী শিক্ষক হিসেবে লিখিত পরীক্ষায় পাস করেছেন।

ফলাফল প্রকাশের পর ফেসবুকে আবেগঘন পোস্ট দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন।

তিনি তার পোস্টে লেখেন, ১১ তারিখ ক্যাম্পাসে মিছিল করার পর ১২ তারিখ ছিল আবু সাঈদ ভাইয়ের নিবন্ধন লিখিত পরীক্ষা। আমরা ওইদিন সকালে মিটিং করব। তো আবু সাঈদ ভাই বলছিলেন, ‘পরীক্ষা দেব কিনা- কিছুই পড়িনি আন্দোলনের কারণে।’

Advertisement

আমরা বললাম, ভাই পরীক্ষা দিয়ে আসেন আমরা বিকেলে মিটিং করব। ১১ তারিখ ছাত্রলীগের চড়-থাপ্পড় খাওয়ার স্ট্রেস নিয়ে ১২ তারিখ পরীক্ষা দিতে যান সাঈদ ভাই। আজ ফলাফল প্রকাশ করা হয়েছে। কিন্তু আবু সাঈদ ভাই নাই। আমরা শুধু বীর সাঈদ ভাইকে হারাইনি, হারিয়েছি মেধাবি শিক্ষার্থীকে।

গত ১৬ জুলাই বৈষমবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!