ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি পেলেন আবু সাঈদের বোন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৯, ১০ অক্টোবর ২০২৪
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি পেলেন আবু সাঈদের বোন
আবু সাঈদের বোনের হাতে নিয়োগপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী ও রেজিস্ট্রার প্রফেসর ড. মো. তাজুল ইসলাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের বড় বোন সুমি খাতুনকে চাকরি দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন। ল্যাব অ্যাটেনডেন্ট (স্থায়ী) পদের বিপরীতে সেমিনার অ্যাটেনডেন্ট পদে অস্থায়ী ভিত্তিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপচার্যের আদেশে এক প্রজ্ঞাপনে সুমি খাতুনকে নিয়োগ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন বেরোবির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. তাজুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে উপাচার্য মহোদয়ের অনুমোদনক্রমে আপনাকে নিম্নলিখিত শর্তসাপেক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ল্যাব অ্যাটেনডেন্ট (স্থায়ী) পদের বিপরীতে সেমিনার অ্যাটেনডেন্ট পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হলো। 

Advertisement

প্রজ্ঞাপনে দেওয়া শর্তে বলা হয়, এই পদে যোগদানের তারিখ থেকে আপনার নিয়োগ কার্যকর হবে। আপনি জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী টাকা ৮৫০০-২০৫৭০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট হতে গৃহীত ছাড়পত্র যোগদানের সঙ্গে অবশ্যই জমা দিতে হবে।

অপর দিকে, আবু সাঈদের দুই ভাইও চাকরি পেয়েছেন। বসুন্ধরা গ্রুপ আবু সাঈদের ভাই রমজান আলীকে বাংলাদেশ প্রতিদিন-এর রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী এবং আারেক ভাই আবু হোসেনকে টিভি চ্যানেল নিউজ-২৪ রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহীর পদে নিয়োগ দিয়েছে।

বুধবার দুপুরে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক মো. ইয়াসিন হোসেন পাভেল পীরগঞ্জের বাবনপুরে শহিদ আবু সাঈদের গ্রামের বাড়িতে যান। সেখানে আবু সাঈদের দুই ভাই আবু হোসেন ও রমজান আলীর হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি।

 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!