ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলায় ঢাবিতে গণবিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১১, ৭ অক্টোবর ২০২৪
আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলায় ঢাবিতে গণবিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

সোমবার ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভকালে শিক্ষার্থীরা আবু সাঈদকে নিয়ে কটূক্তিকারী লালমনিরহাটের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে বহিষ্কার করে বিচারের আওতায় আনার দাবি জানান। 

Advertisement

এর আগে শনিবার (৫ অক্টোবর) ফেসবুক পোস্টে আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ঊর্মি লেখেন, মানে কত বড় বোকার স্বর্গে আছি এইটা শুধু চিন্তা করি। আবু সাইদ! বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সন্ত্রাসী একটা ছেলে যে কী না বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়ল সে নাকি শহীদ! এটাও এখন মানা লাগবে!

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!