ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রিসোর্টে পড়েছিল সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২১, ১০ অক্টোবর ২০২৪
রিসোর্টে পড়েছিল সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ
রিসোর্টে পড়েছিল অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মরদেহ। ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্ট থেকে শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সালাহ উদ্দিন মাহমুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সরকারি সফরে মৌলভীবাজার আসেন সালাহ উদ্দিন মাহমুদ। তিনি শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ছিলেন। বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জেনারেল হিসেবে কর্মরত আছেন। বুধবার তিনি মৌলভীবাজারে এসএমই ফাউন্ডেশনের কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করেন। মৌলভীবাজারে প্রোগ্রাম শেষ করে রাত ১০টার দিকে তিনি শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে ঘুমাতে যান। সকাল সাড়ে ৮টার দিকে তার রুমে গেলে ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে পুলিশ বিকল্প উপায়ে জানালা দিয়ে রুমে প্রবেশ করে তার মৃতদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার শ্রীমঙ্গলে এসএমই ফাউন্ডেশনের আরো কয়েকটি প্রোগ্রামে তার অংশগ্রহণ করার কথা ছিল।

Advertisement

শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, সকালে আমরা তথ্য পেয়ে রিসোর্টে গিয়ে মরদেহ উদ্ধার করি। রাত ১০টার পর থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে তিনি যেকোন এক সময় মারা যান।

তিনি আরো বলেন, যানজটের কারণে ঢাকা থেকে তার পরিবার লাশ গ্রহণ করতে দেরি হওয়ায় সচিবের সহকর্মী এসএমই ফাউন্ডেশনের এজিএম মাসুদুর রহমানের কাছে হস্তান্তর করা হয়। লাশ নিয়ে তিনি ঢাকায় রওনা হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!