ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে সাজাপ্রাপ্ত ৭ আসামি কারাগারে

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫১, ৮ অক্টোবর ২০২৪
জামালপুরে সাজাপ্রাপ্ত ৭ আসামি কারাগারে
গ্রেফতারকৃত ৭ আসামি -ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- আবদুল খালেক, খোরশেদ আলম, অবল মিয়া, মনসুর আলী, সয়ন মিয়া, আবুল হায়াত ও সাদা মাও।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!