ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অতিরিক্ত দামে ডিম বিক্রি, এক লাখ ২০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ৭ অক্টোবর ২০২৪
অতিরিক্ত দামে ডিম বিক্রি, এক লাখ ২০ হাজার টাকা জরিমানা
কিশোরগঞ্জে বেশি দামে ডিম বিক্রি করায় দুই ব্যবসায়ীকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জে বেশি দামে ডিম বিক্রি করায় দুই ব্যবসায়ীকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (৭ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ সদর ও কটিয়াদী উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কিশোরগঞ্জ অফিস থেকে জানা যায়, সোমবার ডিম, ব্রয়লার মুরগি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করতে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে গিয়ে দেখা যায়, প্রাণিসম্পদ অধিদফতর কর্তৃক নির্ধারিত মূল্য অপেক্ষা করে বেশি দামে পণ্য বিক্রি হচ্ছে। ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিম বিক্রি করা, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে সদর উপজেলার বিন্নাটি বাজারের আল মদিনা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা ও কটিয়াদী উপজেলার আচমমিতা মায়ের দোয়া ডিমের আড়তকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

Advertisement

এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

তিনি বলেন, নির্ধারিত দামে ডিম বিক্রি না করার কারণেই তাদের এই জরিমানা করা হয়েছে। ভোক্তা পর্যায়ে নিত্যপণ্যের দাম সহনীয় রাখাসহ অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে অভিযানের মাধ্যমে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!