ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রতিমা ভাঙচুরের ঘটনায় যুবলীগকর্মী ‘আগুন বাচ্চু’ গ্রেফতার

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৬, ৭ অক্টোবর ২০২৪
প্রতিমা ভাঙচুরের ঘটনায় যুবলীগকর্মী ‘আগুন বাচ্চু’ গ্রেফতার
ছবি: সংগৃহীত

পাবনার সুজানগরে মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় বাচ্চু আলমগীর ওরফে ‘আগুন বাচ্চু’ (৩২) নামে এক যুবলীগকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকার একটি আবাসিক বোর্ডিং থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত বাচ্চু সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার লোকমান প্রামাণিকের ছেলে। তিনি যুবলীগকর্মী বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। তার ছোট ভাই রেদোয়ান নয়ন সুজানগর এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি।

পুলিশ জানায়, গত ১ অক্টোবর রাতে পৌরসভার মানিকদীর পালপাড়া এবং এর তিনদিন আগে পৌরসভার নীশিপাড়া দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় মানিকদীর (পালপাড়া) মন্দির কমিটির সভাপতি শ্রী বিজন কুমার পাল বাদী হয়ে থানায় মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশের সহায়তায় রোববার দুপুরে গোয়ালন্দ ঘাট এলাকার একটি আবাসিক বোর্ডিং থেকে বাচ্চুকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!