ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২১, ৫ অক্টোবর ২০২৪
কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি
কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি -ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিশ্ব শিক্ষক দিবস উদ্‌যাপন কমিটির আয়োজনে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মুখে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার, উপজেলা অ্যাকাডেমি সুপারভাইজার মো. জসীম উদ্দিন, শিক্ষক নাসির উদ্দিন, সুরেশ কুমার দাস, ইদ্রিসুর রহমান, স্বপন কুমার মন্ডল, হাবিবুর রহমান মুকুল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাফায়েত হোসেন প্রমুখ।

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। জাতি গঠনে শিক্ষকদের অবদান অবিস্মরণীয়। এটা স্মরণ করার জন্যই বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। বিশ্ব শিক্ষক দিবস প্রতিপালনে শিক্ষকদের কথা যেমন জাতির কাছে তুলে ধরা হয়, ঠিক তেমনই শিক্ষকদের দায়িত্ব আরো বাড়িয়ে দেয়। যেন শিক্ষার্থীদের শিক্ষার মাধ্যমে সুশিক্ষিত মানুষ রূপে গড়ে তুলতে পারেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!