ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, গাজীপুরে প্রতিবাদ মিছিল

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১১, ৪ অক্টোবর ২০২৪
মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, গাজীপুরে প্রতিবাদ মিছিল
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

ভারতের হিন্দু পণ্ডিত ও বিজেপি নেতা রামগিরি কর্তৃক মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় গাজীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে মিছিলটি মহানগর সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা জামে মসজিদের সামনে হতে চৌরাস্তা প্রদক্ষিণ করে ফ্লাইওভারের সামনে গিয়ে শেষ হয়।

রাজেন্দ্রপুরের সম্মিলিত ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২৫০-৩০০ জন মানুষ অংশ নেন।

Advertisement

এ সময় বক্তারা বলেন, বিশ্ব মানবতার দিশারী মহানবী (সা.)। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না এবং ভারতের মাইনরিটি মহিলাদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে। এ ছাড়া ভারতের হিন্দু পরোহিত কর্তৃক কটূক্তি অবমাননার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশে ভারতের হাই কমিশনকে তলব করে এর তীব্র প্রতিবাদ করার জন্য আমন্ত্রণ জানান বক্তারা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!