ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৫, ২ অক্টোবর ২০২৪
রাজশাহীতে বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের
ছবি: প্রতীকি

রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় রহেদ আলী (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলা সদরের মহিলা ডিগ্রি কলেজের সামনে এই ঘটনা ঘটে।

নিহত রহেদ আলী ঝলমলিয়া এলাকার কহির সরদারের ছেলে।

জানা গেছে, ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলা সদরে ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজের সামনে রাজশাহী থেকে ছেড়ে আসা নাটোরগামী যাত্রীবাহী বাস পথের সাথী (ঢাকা মেট্রো-ব-১৪-৪৬০৩) সিমেন্টবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক রহেদ আলী রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পবা হাইওয়ে থানার এসআই আব্দুল মান্নান জানান, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। পরে নিহতের পরিবার দাফনের জন্য আবেদন করলে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় বাসের কাউকে আটক করা যায়নি। মামলার প্রক্রিয়া চলমান।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!