গতকাল মঙ্গলবার দুপুরে নগরভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এনডিসি।
এ বছর সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডে ৭৭টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৭৭টি পূজা মণ্ডপকে ৩০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। মতিবিনিময় সভায় ৭৭টি পূজা মণ্ডপ কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে অনুদানের চেক তুলে দেন সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এনডিসি।
.png)
সভায় সভাপতির বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেন, সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ রয়েছে। এই ঐতিহ্য ধরে রাখতে হবে।
তিনি বলেন, সিলেটের মানুষ চিন্তা-চেতনায় পরিশীলিত ও মার্জিত, আচার-আচরণে অত্যন্ত সংযত। আমরা শান্তিপূর্ণ পূজা উদযাপনের প্রতিশ্রুতিবদ্ধ। সবার সম্মিলিত প্রচেষ্টায় অবশ্যই সিলেটে অত্যন্ত শান্তিপূর্ণভাবে, ধর্মীয় ভাব-গাম্ভীর্যে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। পূজা উদযাপনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় বক্তব্য দেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি প্রদীপ কুমার দেব, সাধারণ সম্পাদক চন্দন দাশ প্রমুখ।