ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হাতাহাতি, বাবার মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১০, ৩০ সেপ্টেম্বর ২০২৪
ছেলের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হাতাহাতি, বাবার মৃত্যু
ইটনা থানা -ফাইল ফটো

কিশোরগঞ্জের ইটনায় ছেলের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হাতাহাতিতে বাবার মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার জয়সিদ্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ওয়ারা গ্ৰামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ওই এলাকার মৃত তারা মিয়ার ছেলে মো. খোরশেদ মিয়া (৬০)।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে নিহত খোরশেদ মিয়ার ছেলে আর ছেলের বউয়ের মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়াকে কেন্দ্র করে সকালে খোরশেদ মিয়াকে ছেলের শ্বশুরবাড়ির লোকজন বাড়িতে ডেকে নিয়ে যায়। এর পর বেয়াই বাড়ি থেকে এসে স্থানীয় বাজারের লোকজনকে অবগত করেন তাকে মারধর করা হয়েছে। এই কথা বলেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

Advertisement

জয়সিদ্দি ইউনিয়ন পরিষদের সদস্য মো. রফিক জানান, বাজারের লোকজনকে মারামারির ঘটনা বলতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন খোরশেদ মিয়া। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইটনা থানার ওসি মো. মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!