নিহত শহিদুল ইসলাম উপজেলার গনেশপুর শাজিপাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত শহিদুল তার ব্যাটারিচালিত ভ্যানগাড়ি নিয়ে সতীহাট থেকে দ্রুতগতিতে তার নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় তার ভ্যানে কোনো যাত্রী ছিল না। গনেশপুর মটের পুকুর সংলগ্ন শেখিপাড়ার মোড়ে পৌঁছলে আরেকটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
নিহতের বড় ভাই সাইদুর রহমান বলেন, সম্প্রতি আমার ছোট ছেলের বিয়ে হয়েছে। আজকে তার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল। সে কারণেই আমার ভাই শহিদুল সকালে সতীহাট থেকে বাড়িতে আসছিল। এ সময় তার নিজ ভ্যানগাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় সে। মাথায় গুরুতর আঘাত পেয়ে সে মারা গেছে।
মান্দা থানার ওসি মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।