শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ময়মনসিংহ নগরীর জমির মুন্সি লেন এলাকার তার নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে। মৃত নোমান ময়মনসিংহ নগরীর তাহির উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। তার স্ত্রীও একই হাসপাতালের চিকিৎসক।
মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান জানান, ডা. নোমানকে মৃত অবস্থায় হাসপাতালে এনেছিলেন তার পরিবারের সদস্যরা। ঘটনাটি মর্মান্তিক।
.png)
কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, রাত ১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওটি শেষ করে বাসায় ফেরেন ডা. নোমান। এ সময় পরিবারের সদস্যদের বিরক্ত না করে তিনি আলাদা রুমে যান। এরপর বিছানার পাশে রাখা মাল্টিপ্লাগে মোবাইল চার্জে রেখে ঘুমাতে যান তিনি। হঠাৎ মোবাইলে আগুন ধরলে ঘুমন্ত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের সদস্যরা পোড়া গন্ধ পেয়ে নোমানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরো বলে, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।