ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষার্থীর

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫১, ১৭ সেপ্টেম্বর ২০২৪
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষার্থীর
ছবিতে মিজানুর রহমান মিজান

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর রহমান মিজান এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মিজানুর রহমান মিজান পোস্টমাস্টার কদম আলীর ছেলে। তিনি চলতি বছর ভারেরা শমির উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন। 

Advertisement

জানা যায়, সকালে নিজেদের নতুন ঘরের কাজ করার সময় বিদ্যুতের খুঁটি থেকে তার আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মিজান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় আহত হন মিজানের দুই চাচাতো ভাই ইমরান (৩১) ও বিপুল (২৭)। 

শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!