এর আগে বিকেলে উপজেলার স্নানঘাট ইউনিয়নের উত্তর স্নানঘাট গ্রামে কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন মারুফ। তিনি একই গ্রামের গেদা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মারুফ মিয়া নামে ওই কাঠমিস্ত্রি প্রতিবেশী আমির মিয়ার বাড়িতে বেশ কয়েকদিন যাবত কাঠের কাজ করছিলেন। উল্লিখিত সময়ে কাজ করার একপর্যায়ে তিনি অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার সুমাইয়া আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।