ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫০, ২৩ আগস্ট ২০২৪
বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে আবুল কাশেম নামে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে উপজেলার উত্তর হাইতকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আবুল কাশেম ওই এলাকার মোকরম আলী মুন্সি বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে পানিতে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন কাশেম। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। বাদ আসর তাকে দাফন করা হয়।

Advertisement

এ বিষয়ে মিরসরাইয়ের ইউএনও মাহফুজা জেরিন বলেন, হাইতকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে একজন মারা যাওয়ার কথা শুনেছি। তবে পরিস্থিতির কারণে সেখানে যাওয়া সম্ভব হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!