ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বংশালে বিদুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫০, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
বংশালে বিদুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে যুবকের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর বংশালের সিদ্দিক বাজার এলাকায় ইন্টারনেটের কাজ করার সময় বিদুৎস্পৃষ্ট হয়ে একটি ভবনের ওপর থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম শাহ আলম (৩৫)।

শনিবার বিকেলে ঘটনাটি ঘটে। নিহত শাহ আলম একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগের কাজ করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

গুরুতর আহত অবস্থায় সহকর্মী সবুজ শাহ আলমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পোনে ৬টায় মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Advertisement

নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দি উপজেলায়। তিনি মহাখালীর কড়াইল বস্তিতে থাকতেন। 

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!