ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ০৮:০৯, ১৬ সেপ্টেম্বর ২০২৪
মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের মহেশখালীতে পৃথক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন যুবক প্রাণ হারিয়েছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) পৃথক সময়ে এ দুর্ঘটনা সংঘটিত হয়।

মৃতরা হলেন- উপজেলার কুতুবজোম ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা নবী হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২৩), অপরজন কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী পশ্চিমপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে রকিয়ত উল্লাহ (৩০)।

স্থানীয়রা জানিয়েছেন, রোববার ভোররাতে নিজ বসতবাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) গ্যারেজে টমটম চার্জে দিতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে রাশেদুল ইসলাম মারা যান। একইদিন বিকেলের দিকে রকিয়ত উল্লাহ নামে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী। তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় এবং মরদেহের সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্যে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!