বৃহস্পতিবার বিকেলে শেরপুর শহরের দারোগ আলী পৌর পার্ক মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, ওই শিক্ষা কমিশনকে বাতিল করতে হবে। তা না হলে ওই শিক্ষা কমিশনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। আহলে হাদিসের প্রতিনিধি শিক্ষা কমিশনে রাখতে হবে। সর্বজনগৃহীত শিক্ষা কমিশন গঠন করতে হবে।
.png)
মামুনুল হক আরো বলেন, বাংলাদেশে ইসলামবিরোধী আইনের কোনো ধারা মেনে নেয়া হবে না। আমরা ইসলামবিরোধী সব কার্যক্রমের মোকাবিলা করছি। এসময় তিনি ইসলাম রক্ষায় ওয়ার্ড থেকে শুরু করে সর্বস্তরে খেলাফতের সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শেরপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ ও মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে।