ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কে লেপ্টে ছিল যুবকের বিচ্ছিন্ন মাথা 

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৭, ২৬ সেপ্টেম্বর ২০২৪
সড়কে লেপ্টে ছিল যুবকের বিচ্ছিন্ন মাথা 
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এশিয়ান এক্সপ্রেসওয়েতে পড়ে থাকা অজ্ঞাত এক যুবকের মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। লাশটির দেহের সঙ্গে মাথার অংশ বিচ্ছিন্ন হয়ে সড়কে লেপ্টে ছিল। বৃষ্টিতে সেই চিহ্নও ছড়িয়ে পড়ে। 

বুধবার রাত ১১টার দিকে খবর পেয়ে উপজেলার হাশামদিয়ায় ধান গবেষণা ইন্সটিটিউটের সামনে এশিয়ান এক্সপ্রেসওয়ে থেকে লাশটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ। 

ভাঙ্গা  হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহ বাকি জানান, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর হবে। তার পরনে নীল রংয়ের একটি প্যান্ট ও নীল একটি গেঞ্জি রয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, রাস্তা পার হওয়ার সময় কোনো দ্রুতগামী পরিবহনের চাপায় এ ঘটনা ঘটে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: ফরিদপুর সড়ক
লিংক সফলভাবে কপি হয়েছে!