ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিক্ষার্থীদের ওপর হামলা: ছাত্রলীগ নেতা গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৮, ২৬ সেপ্টেম্বর ২০২৪
শিক্ষার্থীদের ওপর হামলা: ছাত্রলীগ নেতা গ্রেফতার
সাহাব উদ্দিন সামছু। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা সাহাব উদ্দিন সামছুকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে জুড়ী উপজেলার জনতা হার্ডওয়্যার ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারি নামে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাহাব উদ্দিন সামছু উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

Advertisement

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা সামছুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গ্রেফতার
লিংক সফলভাবে কপি হয়েছে!