ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০২৪
মাদারীপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন করেছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর পিটিআই’র সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সহকারী শিক্ষকরা জানান, বর্তমানে তারা ১৩তম গ্রেডে শিক্ষকতা করছেন। ইউনিয়ন ভূমি সচিব, পুলিশের সাব ইনসপেক্টর এবং সিনিয়র নার্স ১০ম গ্রেডে বেতন পান, এটি চরম বৈষম্য। একই যোগ্যতাসম্পন্ন হয়েও ১৩তম গ্রেডে থাকায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন তারা। বর্তমান সরকার বৈষম্যনিরসনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদকে ১২তম গ্রেডে উন্নীত করার সুপারিশ করেছে। কিন্তু এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ১০তম গ্রেডে উন্নীত করার দাবি জানান শিক্ষকরা।

এ সময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক জসিম উদ্দিন ও মোর্শেদা জাহান রুমি প্রমুখ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!