ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৮, ২৪ সেপ্টেম্বর ২০২৪
কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে মাধ্যমিক শিক্ষায় বৈষম্য দূরীকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদের সামনে কালিয়াকৈর মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে শিক্ষকরা উপজেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের সময় উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকরা অংশ নেন। বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়ন, সরকারি স্কুলের শিক্ষকদের প্রশাসনিক পদে নিয়োগ বন্ধ এবং শিক্ষার সমতা আনার লক্ষ্যে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানান।

Advertisement

স্মারকলিপিতে বলা হয়, মাধ্যমিক শিক্ষার উন্নয়নে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করা অত্যন্ত জরুরি। সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করে শিক্ষার মানোন্নয়ন জরুরি। 

বক্তারা আরো বলেন, শিক্ষার ভবিষ্যৎ উন্নয়নে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা সংস্কারের একটি কমিশন গঠন করা অত্যন্ত প্রয়োজন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!