সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা।
জানা যায়, টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ পাড়া এলাকায় অবস্থিত সিজন্স ড্রেসেস কারখানার শ্রমিকরা জুলাই মাসের ৫০ শতাংশ ও আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে উৎপাদন কাজ বন্ধ রেখে কর্মবিরতি এবং পরবর্তীতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। ঘটনাস্থলে শিল্পপলিশ এবং সেনাবাহিনী রয়েছে।
.png)
এছাড়া, সোমবার সকাল ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ বাগানবাড়ি এলাকায় অবস্থিত প্রিন্স জ্যাকার্ড সোয়েটার ফ্যাক্টরির শ্রমিকরা আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে উৎপাদন কাজ বন্ধ রেখে ফ্যাক্টরির অভ্যন্তরে কর্মবিরতি পালন করছে। বিষয়টি সমাধানের লক্ষ্যে মালিকপক্ষ শ্রমিক প্রতিনিধির সঙ্গে আলোচনা করছেন। কারখানা এলাকায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।
সকাল ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন দেওড়া এলাকায় অবস্থিত বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরির কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। গত ২২ সেপ্টেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর শ্রমিকরা তিন দফা দাবিতে উৎপাদন কাজ বন্ধ রেখে কর্মবিরতি এবং কারখানায় বিশৃঙ্খলার সৃষ্টি করে। বিষয়টি সমাধানের লক্ষ্যে মালিকপক্ষ শ্রমিক প্রতিনিধির সঙ্গে আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিলেও শ্রমিকরা কর্মকর্তাদের ফ্যাক্টরির ভেতরে অবরুদ্ধ করে রাখে।
পরবর্তীতে দুপুর ২টার দিকে সেনাবাহিনী, বিজিবি, ও পুলিশের সমন্বয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর কর্মকর্তাদেরকে মুক্ত করা হয় এবং শ্রমিকদের মধ্যে ১৮ জন উস্কানিদাতা শ্রমিককে গ্রেফতার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।
সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী শিল্পনগরী এলাকায় অবস্থিত নোবিষ্টা ফার্মা আজ সাধারণ ছুটির ঘোষণা করা হয়েছে।
ঐ ফ্যাক্টরির শ্রমিকরা গত ২৬ আগস্ট ফ্যাক্টরি কর্তৃপক্ষের কাছে ১২ দফা দাবি পেশ করেন। ঐ দাবিগুলোর বিষয়ে ২২ সেপ্টেম্বর একটি সমঝোতা বৈঠক হওয়ার দিন ধার্য থাকলেও মালিকপক্ষ এখনো সঠিক সিদ্ধান্তে না পৌঁছাতে পারেনি বলে জানা যায়।