ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৯, ২৪ সেপ্টেম্বর ২০২৪
সিরাজগঞ্জে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার -ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। মঙ্গলবার দিবাগত রাতে সলঙ্গা থানার রামার চর নিউ রুপালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাহির মাদি গ্রামের মৃত নূর নবীর ছেলে মো. মাহিত (২০)।

সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার বিএনএম আবুল হাশেম সবুজের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪০ মি‌নি‌টে সিরাজগঞ্জ র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সলঙ্গা থানার রামার চর নিউ রুপালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে বনপাড়া থেকে ঢাকাগামী মহাসড়কে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সঙ্গে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল এবং নগদ এক হাজার ৫১৭ টাকা জব্দ করা হয়।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইলে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!