ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

পলিথিন মাফিয়া মুরাদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪০, ২৪ সেপ্টেম্বর ২০২৪
পলিথিন মাফিয়া মুরাদ গ্রেফতার
ছবি- সংগৃহীত

সরকার নিষিদ্ধ অবৈধ পলিথিন ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা আমিনুল হক মুরাদকে (৪৫) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চকবাজারের ইমামগঞ্জের বিসমিল্লাহ টাওয়ারের নিচ থেকে সাদা পোশাকে ডিবির সদস্যরা তাকে গ্রেফতার করে। 

মুরাদকে গ্রেফতারের বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন তার ম্যানেজার মো. শফিক। তিনি বলেন, মুরাদকে গ্রেফতার করে ডিবির মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সেটি বলতে পারছি না।

Advertisement

অবৈধ পলিথিন ব্যবসার কারণে পরিবেশ আইনে আমিনুল হক মুরাদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। তিনি ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র ইরফান সেলিমের অর্থদাতা হিসেবে পরিচিত। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে। একটি রাজধানীর যাত্রাবাড়ীতে, অন্যটি সাতক্ষীরায়। 

মুরাদের স্ত্রী খালেদা ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আমার স্বামী (মুরাদ) দেশে ছিলেন না। তিনি তুরস্কে ছিলেন। তাকে বিসমিল্লাহ টাওয়ারের নিচ থেকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর ‘পুরান ঢাকায় নিষিদ্ধ পলিথিনের রমরমা ব্যবসা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ডেইলি বাংলাদেশ। প্রতিবেদনটিতে পুরান ঢাকার বিভিন্ন জায়গায় নিষিদ্ধ পলিথিনের রমরমা ব্যবসার বিষয়টি তুলে ধরা হয়। যেটি ছড়িয়ে পড়ে সারাদেশে।

এদিকে ১ নভেম্বর থেকে পলিথিনবিরোধী অভিযান শুরু করবে অন্তর্বর্তীকালীন সরকার। দোকান মালিক সমিতি ও প্লাস্টিক পণ্য ব্যবসায়ীদের সঙ্গে এক সভায় একথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে আগামী ১ নভেম্বর থেকে সারা দেশে অভিযান শুরু হবে। নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়নে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!