এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি সুরেশ দাস, সাধারণ সম্পাদক ইদ্রিসুর রহমান, শিক্ষক হাবিবুর রহমান মুকুল, মামুনুর রশীদ, নন্দ লাল বিশ্বাস, হাবিবুর রহমান মুকুল প্রমুখ।
শিক্ষকরা বলেন, বৈষম্য দূরীকরণের জন্য মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। একইসঙ্গে জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষকদের পদায়ন ও বদলি বন্ধ করতে হবে।
.png)
মানববন্ধন শেষে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট এসব দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার।