ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১০, ২০ সেপ্টেম্বর ২০২৪
ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত
দুর্ঘটনাকবলিত অটোরিকশা -ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আরো দুই জন আহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে ধনবাড়ীর উপজেলার ধোপাখালীর বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের জাগিরা চালা গ্রামের আব্দুর রহমানের ছেলে আবু রায়হান ও উখারিয়াবাড়ী গ্রামের মোফাজ্জল হোসেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

ধনবাড়ী থানার ওসি ইদ্রিস আলী বলেন, জামালপুর থেকে একটি ট্রাক মধুপুরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি ধনবাড়ীর বাঘিল এলাকায় পৌঁছলে মধুপুর থেকে ধনবাড়ীর দিকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত ও ৩ জন আহত হন।

Advertisement

তিনি বলেন, খবর পেয়ে ধনবাড়ী থানার পুলিশ ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। ঘটনার সময় চালক পালিয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!