পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কুড়ালগাছী ইউনিয়নের ধান্যঘরা গ্রামের শাহাবুদ্দিন ভিকুর বড় ছেলে আরজুল্লা। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।
এদিকে একই ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের মিজা কল্লার স্ত্রী মৃত আরজুল্লার ছোট বোন উক্তন নাহার খাতুন ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে ছুটে আসেন ভাইয়ের বাড়িতে। কান্নাকাটির একপর্যায় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
কুড়ালগাছী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ মোহাম্মদ ফরহাদ হোসেন দুই ভাইবোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।