বুধবার সকাল পৌনে ৯টার দিকে নগরীর রুপাতলী মেডিমেট ফার্মাসিটিক্যাল লিমিটেড সম্মুখে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পাশে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা।
বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব প্রদান করেন শ্রমিক নেত্রী সোনিয়া। এ সময় বিউটি, মিঠুনসহ অন্যান্য শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় শ্রমিকদের ১০ দফা দাবি মেনে নেয়া হলে তারা বিক্ষোভ সমাবেশ শেষ করে কর্মে যোগদান করেন।
.png)
জানা গেছে, বর্তমানে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।